চট্টগ্রামে কারখানায় অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (কেইপিজেড) রিসোর্স ফোম অ্যান্ড অ্যাক্সেসরিস লিমিটেড নামে একটি কারখানায় গতকাল রোববার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কারখানার বিভিন্ন সরঞ্জাম, কাগজ ও ফোম পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস জানায়, গতকাল ভোর ৫টা ৫০ মিনিটে কারখানায় আগুন লাগে। কারখানায় ফোম তৈরির উপকরণ, রাসায়নিক পদার্থ, কাগজের রোলসহ দাহ্য পদার্থ ছিল। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি গাড়ি অংশ নেয়। সকাল পৌনে ১০টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মালেক বলেন, কারখানাটিতে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো যাবে।