চট্টগ্রামে কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের পাহাড়তলী থানাধীন ডিটি রোড এলাকায় একটি কারখানায় আগুন লেগে আনুমানিক দুই লাখ টাকার যন্ত্রাংশ পুড়ে গেছে। আজ বুধবার সকাল ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে ডিটি রোডের হালিম কোম্পানির ভবনের নিচতলায় আগুন লাগে। এতে নিচতলায় ট্রিম লেভেল কোম্পানি নামে একটি কারখানার যন্ত্রাংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আধ ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।