চট্টগ্রামে কারখানায় আগুনে ক্ষয়ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় আজ শুক্রবার আগুন লেগে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সকাল সোয়া সাতটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুন লাগে।
জাপানি মালিকানাধীন সানকো অপটিকস বিডি লিমিটেডের নামের কারখানাটি ইপিজেডের ২ নম্বর সড়কে অবস্থিত। এটি ক্যামেরার লেন্স তৈরির কারখানা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, আগ্রাবাদ, ইপিজেড ও বন্দর ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।