চট্টগ্রামে কারখানায় চারজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদে আরএসআরএম নামে একটি রড তৈরির কারখানায় কাজ করার সময় কমপক্ষে চারজনের শরীর ঝলসে গেছে। আজ রোববার রাতে এ ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মো. জহির (২৮), আবু বকর সিদ্দিক (২৮), সনজু (৪০‍) ও জাফর (২৫)। আহতদের শরীরের ৭০ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ইয়াহিয়া আকতার রাতে প্রথম আলোকে বলেন, ‘রাত ১০ টার দিকে বায়েজিদের আরএসআরএম কারখানায় গলিত লোহা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের সময় ছিটকে পড়ে শ্রমিকদের ওপর। এতে মোট ছয়জন আহত হয়। ঘটনার ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেছে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক এস খালেদ রাত প্রথম আলোকে বলেন, অগ্নিদগ্ধ চারজনের মধ্যে দুজনের শরীরের ৯৯ শতাংশ, একজনের ৮০ শতাংশ এবং অপরজনের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।