চট্টগ্রামে কারখানায় দুর্ঘটনা, চারজন দগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় আরএসআরএম নামের রড তৈরির কারখানায় দুর্ঘটনায় চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। গতকাল রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহত চারজন হলেন মো. জহির (২৮), আবু বকর সিদ্দিক (২৮) ও সনজু (৪০)। আহত ব্যক্তিদের শরীরের ৭০ থেকে ৯৯ শতাংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ইয়াহিয়া আকতার গতকাল রাতে প্রথম আলোকে বলেন, রাত ১০টার দিকে আরএসআরএম কারখানায় গলিত লোহা পড়ে ছয়জন আহত হন। ঘটনার ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক এস খালেদ প্রথম আলোকে বলেন, অগ্নিদগ্ধ চারজনের মধ্যে দুজনের শরীরের ৯৯ শতাংশ, একজনের ৮০ শতাংশ এবং আরেকজনের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।