চট্টগ্রামে কারের ধাক্কায় ইমাম নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পতেঙ্গার রুবি গেট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মো. সোলয়মান (৫৫) নামের মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সোলয়মান পতেঙ্গা সাইলো জেটি গুদাম মসজিদের ইমাম বলে পুলিশ নিশ্চিত করেছে। তাঁর বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায় বলে জানা গেছে।