চট্টগ্রামে কার্ডিয়াক হাসপাতাল চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ও আর নিজাম রোড এলাকায় গতকাল এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান ও ভারতের ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের চেয়ারম্যান ডা. অশোক শেঠ l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরে গতকাল শনিবার কার্ডিয়াক হাসপাতাল চালু করেছে এএফসি হেলথ লিমিটেড। ভারতের হৃদ্রোগ সেবাদানকারী প্রতিষ্ঠান ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের সহযোগিতায় হাসপাতালটি চালু হয়েছে।
চট্টগ্রাম নগরের ও আর নিজাম রোডে (পাঁচলাইশ থানার পাশে) এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউট চট্টগ্রাম নামের এই হাসপাতালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান ও ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট, ভারতের চেয়ারম্যান অশোক শেঠ।
অনুষ্ঠানে বক্তব্য দেন এএফসি হেলথ লিমিটেডের পরিচালক (দিল্লি) জেশন বাজাজ, এএফসি হেলথ লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা কামাল। উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার ও ফরটিস এসকর্টস দিল্লির আঞ্চলিক পরিচালক সোমেশ মিত্তাল।