চট্টগ্রামে কাল থেকে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়ামে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। মেলা উদ্ধোধন করবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
জেলা প্রশাসনের আয়োজনে এবং মিডিয়াগ্রাফির ব্যবস্থাপনায় এ মেলা অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানাউল হক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে ২০১০ সাল থেকে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন কর্মসূচির আওতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রযুক্তিপণ্য বিপণনকারী ৬০টি প্রতিষ্ঠানের স্টল থাকবে।