চট্টগ্রামে কাল থেকে তিন দিনব্যাপী পথিকৃৎ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক তটিনীর তরঙ্গে দুলুক হাজার তরী’ স্লোগানে চট্টগ্রামের কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে কাল বুধবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘মার্কস অ্যাকটিভ স্কুল পথিকৃৎ উৎসব’। উৎসবের অয়োজন করেছে পাইওনিয়ার্স অব কলেজিয়েটস। এর উদ্বোধন করবেন বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক আবদুল আজিজ, সংগীতশিল্পী শফিক তুহিন, এভারেস্ট-জয়ী এম এ মুহিত প্রমুখ।জানা গেছে, উৎসবে ম্যাথ পাইওনিয়ার্স অলিম্পিয়ার্ড, আবৃত্তি, অভিনয়, উপস্থিত বক্তৃতা, দাবা, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।