চট্টগ্রামে কাল থেকে ফার্নিচার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বুধবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ফার্নিচার (আসবাব) মেলা। নগরের জিইসি কনভেনশন সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় আসবাব তৈরি ও বিক্রির ৪০টি প্রতিষ্ঠান অংশ নেবে। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি এ মেলার আয়োজক।

গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা। মেলায় লিখিত বক্তব্য পড়ে শোনান ফার্নিচার মেলার আহ্বায়ক মাকসুদুর রহমান। অষ্টমবারের মতো এবার এ মেলার আয়োজন করা হয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। প্রবেশমূল্য ধরা হয়েছে ১০ টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেলা কমিটির সদস্যসচিব এম এন আজম খান, সমন্বয়ক মো. মনজুরুল ইসলাম, সদস্য এম নাছের, সৈয়দ আই এম ইফতেখার উদ্দিন, জসিম উদ্দিন, মো. আল ইকবাল, চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান মো. শাহব উদ্দিন প্রমুখ।