চট্টগ্রামে কাল থেকে স্বাধীনতা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী স্বাধীনতা উৎসবের আয়োজন করেছে স্বাধীনতা মেলা পরিষদ চট্টগ্রাম।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উৎসবের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
উৎসব উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে প্রতিদিন বিকেলে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা স্মারক সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মেলা পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন চৌধুরী এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের স্বাধীনতা মেলার প্রতিপাদ্য হচ্ছে ‘জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা ও মাদকের বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়িয়ে দাও’।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন মেলা পরিষদের প্রধান সমন্বয়কারী খোরশেদ আলম।