চট্টগ্রামে কাল বিবিসি জানালার আনন্দমেলা
বিবিসি জানালার উদ্যোগে কাল শনিবার চট্টগ্রামের নাসিরাবাংদ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আনন্দমেলার আয়োজন করা হয়েছে। বিনোদনের মাধ্যমে ইংরেজি শেখানো এবং ইংরেজি শেখার মানসিকতা সৃষ্টি করতে এ আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। গতকাল চট্টগ্রামের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ইংরেজি শেখার জন্য বিবিসি জানালায় এ পর্যন্ত ২২ লাখ কল এসেছে। এর মধ্যে লেসন কলের সংখ্যা ১৩ লাখ। তা ছাড়া বিবিসি জানালার ওয়েবসাইটে ৩০ হাজার নিবন্ধিত সদস্য আছেন। বিবিসি জানালা ২০১৭ সালের মধ্যে আড়াই কোটি মানুষকে ইংরেজিতে দক্ষ করে তোলার লক্ষ্যে দুই বছর আগে এ উদ্যোগ নেয়।মেলায় নিত্যপ্রয়োজনীয় ইংরেজি, সঠিক ইংরেজি উচ্চারণ, কুইজ ও রিংকুর ভুবনের জন্য থাকবে চারটি বুথ। সেখানে বিভিন্ন খেলায় অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকবে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিবিসি জানালার জনসংযোগ বিভাগের সিনিয়র সমন্বয়কারী প্রিন্স ঈদ ই আমিন চৌধুরী, বিপণন ও যোগাযোগ বিভাগের প্রধান উমামা নওরোজ ইত্তেলা এবং বিপণন ও যোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ সমন্বয়কারী সৈয়দ গোলাম সাজ্জাদ।