চট্টগ্রামে কাল হেফাজতের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুম, খুন, সন্ত্রাস, জঙ্গিবাদ, ‘ইসলামবিদ্বেষী’ শিক্ষানীতি ও ‘খুতবা নিয়ন্ত্রণ’ করার প্রতিবাদে কাল শুক্রবার চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা শাহি জামে মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
গতকাল বুধবার নগরের আন্দরকিল্লায় হেফাজতে ইসলামের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সভায় সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী বলেন, ‘সরকার যদি মনে-প্রাণে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বন্ধ করতে চায় তাহলে ইসলামি শিক্ষাকেÿদেশের সব স্কুল, কলেজ, ভার্সিটিতে বাধ্যতামূলক করতে হবে। আমাদের ছেলেমেয়েরা ইসলামি শিক্ষায় শিক্ষিতÿহয়ে দেশপ্রেমিক নাগরিক হবে এবং তারা জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কার্যকলাপে লিপ্ত হবে না।’
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মোজাম্মেল হক, মহানগর হেফাজত নেতা জয়নাল আবদীন কুতুবী, আমিন শরীফ, আবু তাহের ওসমানী প্রমুখ।