চট্টগ্রামে কালকের হরতাল প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে সমমনা ১২ ইসলামি দলের ডাকা আগামীকাল সোমবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এই হরতাল প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সোমবার হাটহাজারী কলেজ মাঠে হেফাজতে ইসলামের সমাবেশ রয়েছে। সংগঠনটির পক্ষ থেকে আমাদের হরতাল না করার অনুরোধ জানানো হয়। এরপর হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’ এক প্রশ্নের জবাবে মুফতি ইজহারুল বলেন, ‘হেফাজতে ইসলামের সমাবেশের কথা আমরা আগে জানতাম না।’ গত শুক্রবার চট্টগ্রামে বিএনপি ও জামায়াতপন্থী হিসেবে পরিচিত দুটি পত্রিকা ও একটি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে হামলার প্রতিবাদে সমমনা ১২ ইসলামি দল ও জাগপা সোমবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। ওই হরতালে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমর্থন ছিল না।