চট্টগ্রামে কালোবাজারি বন্ধে ভ্রাম্যমাণ আদালত, আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলের টিকিট কালোবাজারি বন্ধে চট্টগ্রাম রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার পরিচালিত ওই ভ্রাম্যমাণ আদালত এক কালোবাজারিকে আটক করেন। পাশাপাশি বিনা টিকিটে ভ্রমণ করায় ১৪ জনকে জরিমানা করা হয়।রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘কালোবাজারি ও বিনা টিকিটে ভ্রমণ বন্ধে চট্টগ্রাম জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিনা টিকিটে ভ্রমণ করায় ১৪ জন যাত্রীকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।’গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম রেলস্টেশন থেকে স্বপন (১৯) নামের এক কালোবাজারিকে আটক করা হয়। স্বপন কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা। তাঁর কাছ থেকে গতকাল শনিবারের তূর্ণার দুটি টিকিট উদ্ধার করা হয়।