চট্টগ্রামে কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগে আগ্রহী থাই উদ্যোক্তারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দর-সুবিধার কারণে চট্টগ্রামে কৃষিভিত্তিক শিল্প খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন থাইল্যান্ডের শিল্পোদ্যোক্তারা।গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম চেম্বার আয়োজিত নগরের একটি হোটেলে মতবিনিময় সভায় সফররত ২৯ সদস্যের থাই বাণিজ্য প্রতিনিধিদলের নেতা সংসাক লিমবা নায়েন এ আগ্রহ প্রকাশ করেন।সংসাক লিমবা নায়েন বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নে চট্টগ্রাম-ব্যাংকক রুটে সরাসরি বিমান সার্ভিস চালু করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।সভায় স্বাগত বক্তৃতা দেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। সভায় থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মিগপেন্ট ছায়াভি সিতিপ, চেম্বারের সাবেক সভাপতি সফিউর রহমান ও প্রকৌশলী আলী আহমেদ বক্তৃতা করেন।