চট্টগ্রামে কোটি টাকার হেরোইন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকা থেকে চট্টগ্রামগামী একটি বাস থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেওয়া বিজিবির ২৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সাব্বির আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে চট্টগ্রামমুখী জে আর পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। সেখানে একটি ব্যাগে এক কেজি ওজনের হেরোইন পাওয়া যায়। তবে হেরোইন বহনকারী কাউকে পাওয়া যায়নি। উদ্ধার করা হেরোইনের দাম প্রায় এক কোটি টাকা।

এ ব্যাপারে নগরের আকবর শাহ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার করা হেরোইন বিজিবির হেফাজতে রয়েছে।