চট্টগ্রামে কোতোয়ালি থানার ওসিকে অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নন্দনকাননে ইউনাইটেড হোটেলে ভাঙচুরের প্রতিবাদে গতকাল রোববার সমাবেশ করেছেন স্থানীয় বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ীরা। সমাবেশে বক্তারা ভাঙচুরের সময় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে নির্লিপ্ত থাকার অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবি জানান।নন্দনকাননের ইউনাইটেড ইলেকট্রিক মার্কেট ব্যবসায়ী সমিতি এ সমাবেশের আয়োজন করে। মার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ওই সমিতির সভাপতি শেখ মোহাম্মদ আমির উদ্দিন। এতে দুই ওয়ার্ড কাউন্সিলর রেখা আলম ও এম এ মালেক, আওয়ামী লীগের নেতা জামসেদুল আলম, সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ বক্তব্য দেন।সমাবেশে বক্তারা বলেন, ওই দিন যদি ওসি দ্রুত পদক্ষেপ নিতেন তাহলে ক্ষয়ক্ষতি অনেক এড়ানো যেত। বক্তারা বাঁশি ও লাঠি দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানান।