চট্টগ্রামে ক্রিকেট কুইজের পুরস্কার বিতরণ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে প্রথম আলোর পাঠকদের জন্য আয়োজিত ‘কোয়ালিটি-আমার চট্টগ্রাম ক্রিকেট বিশ্বকাপ কুইজ’-এর ড্র, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান গাইবেন চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী নাবিলা ও সংগীতশিল্পী রঞ্জন চৌধুরী। নাচ পরিবেশন করবেন প্রাপন একাডেমির শিল্পীরা। এ ছাড়া প্যান্টোমাইম মুভমেন্টের পরিবেশনায় থাকবে মূকাভিনয়। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।