চট্টগ্রামে ক্লিনিকে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের জিইসি মোড়ে অবস্থিত মেট্রোপলিটন হাসপাতাল নামের একটি বেসরকারি ক্লিনিকে গত বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন ধরার পর রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের ছয় তলার নিবিড় পরিচর্যাকেন্দ্রের (সিসিইউ) শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয় বলে তারা জানিয়েছে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সিসিইউ কক্ষের বেশ কিছু মেডিকেল সরঞ্জাম ও আসবাব পুড়ে গেছে বলে তারা জানায়।