চট্টগ্রামে ক্ষুদ্রশিল্প মেলা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল মঙ্গলবার শেষ হয়েছে চার দিনের ক্ষুদ্রশিল্প পণ্যের প্রদর্শনী ও মেলা। মেলায় ক্ষুদ্র কুটিরশিল্প ও কৃষিপণ্যের ২৬টি দোকানে বিভিন্ন সামগ্রী প্রদর্শন ও বিক্রি হয়েছে।নগরের আন্দরকিল্লায় জেলা সমবায় সমিতি কার্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় কার্যালয় ও ওয়ার্ল্ডভিশন যৌথভাবে এ মেলার আয়োজন করে। গতকাল সমাপনী দিনে মেলায় বিপুলসংখ্যক দর্শক ও ক্রেতা ভিড় করেন।সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, উৎপাদিত পণ্যের প্রদর্শনীর মাধ্যমে বড় উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাবে সমবায় সমিতিগুলো। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সমবায় বিভাগের যুগ্ম নিবন্ধক কামরুল ইসলাম।