চট্টগ্রামে খাদ্যে ভেজাল রোধে তদারকি বাড়াবে জেলা প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যে ভেজাল ও ওজনে কারচুপি রোধে বাজারে তদারকি জোরদার এবং রোজায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
গতকাল রোববার সকালে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে খাদ্যে ভেজাল রোধকল্পে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, খাদ্যে ভেজাল রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে হবে। তিনি জানান, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ২৭ মে আমদানিকারক ও উৎপাদকসহ ব্যবসায়ীদের সঙ্গে সভা করা হবে।
সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান, আনসার ভিডিপির উপপরিচালক এস এম আজিম উদ্দিন, বিএসটিআইয়ের উপপরিচালক শওকত ওসমান, চট্টগ্রাম চেম্বারের পরিচালক অঞ্জন কুমার প্রমুখ।