চট্টগ্রামে খাবার খেয়ে মন্দিরের সেবায়েতের মৃত্যু, আটজন অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী রোডের কৃষ্ণমন্দিরের এক সেবায়েত খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে গতকাল মঙ্গলবার মারা গেছেন। একই খাবার খেয়ে অসুস্থ এক নারীসহ অপর আটজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।জানা যায়, মৃত ওই সেবায়েতের নাম পুলিন সাহা (৫৫)। গত সোমবার দুপুরে মন্দিরে খাবার খাওয়ার পর সন্ধ্যায় ওই নয়জন অসুস্থ হয়ে পড়েন। রাতে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। পুলিন সাহা গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর গ্রামের বাড়ি ফেনী জেলায়।