চট্টগ্রামে খালেদা জিয়ার ছবিতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে যুব সংহতির নগর শাখার নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবিতে আগুন দিয়েছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও তাঁর ছবিতে জুতা মারার প্রতিবাদে এ আগুন দেন তাঁরা।
জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, ‘গত বুধবার কাজীর দেউড়ির নাসিমন ভবনের সামনে বিএনপির নেতা-কর্মীরা সংগঠনের চেয়ারম্যানের ছবিতে জুতা নিক্ষেপ করেন ও কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন। এটি রাজনীতির ভাষা হতে পারে না। তাঁদের নেত্রীর ছবি পোড়ানোর মাধ্যমে আমরা তাই জবাব দিয়েছি।’ এর আগে একই ঘটনায় যুব সংহতির নেতা-কর্মীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেন।