চট্টগ্রামে খালের পাড় থেকে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে গতকাল সোমবার মির্জা খাল ও কবির সওদাগর খালের দুই পাড় থেকে ২০টি অবৈধ ঘর ও দোকান উচ্ছেদ করা হয়েছে।চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ আবদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান চালান।জানা গেছে, গতকাল দুপুরে নগরের বাকলিয়ার বৌ-বাজার এলাকায় মির্জা খাল ও কবির সওদাগর খালের উভয় পাশের অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান চালানো হয়। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে ঘর, অবৈধ চা, দোকান, মুদি ও ইলেকট্রিক-সামগ্রীর দোকান রয়েছে।আবদুর রহমান জানান, নালা-নর্দমা ও খালের জায়গা দখল করে নগরে যানজট ও জলাবদ্ধতা সৃষ্টির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চলবে। তিনি অবৈধ দখলদারদের স্বেচ্ছায় সরে যাওয়ার নির্দেশ দেন।