চট্টগ্রামে খাসজমি দখলমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে দখল হয়ে যাওয়া ৬৫ কোটি টাকার খাসজমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। গতকাল রোববার নগরের খুলশী থানার লেকভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে শূন্য দশমিক ৭০ একর দখলি জমি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবদুল কাদের।
সীতাকুণ্ডের রাজা কাশেম নামের এক ব্যক্তি অবৈধভাবে এসব জমি দখল করে রেখেছিলেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তিনি কুমিরা গুপ্তছড়া ঘাটের ইজারাদার এবং সীতাকুণ্ডে তাঁর মালিকানায় একটি শিপব্রেকিং ইয়ার্ড রয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী অতিরিক্ত জেলা প্রশাসক এস এম আবদুল কাদের বলেন, রাজা কাশেম অনেক দিন ধরে এটি দখল করে রেখেছিলেন। আজ (রোববার) সরকারি দখলে নিয়ে সাইনবোর্ডের লেখা মুছে দেওয়া হয়েছে।