চট্টগ্রামে খাস্তগীরের ৮০ কৃতী ছাত্রীকে বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ২০ জন করে মোট ৮০ জন মেধাবী ছাত্রীকে গতকাল বুধবার বৃত্তি দেওয়া হয়েছে। গৌতম খাস্তগীর মেধা ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি দেওয়া হয়।বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার বংশধর ডা. গৌতম খাস্তগীর। তিনি বর্তমানে ভারতের অন্যতম স্ত্রী রোগ বিশেষজ্ঞ।অনুষ্ঠানে ডা. গৌতম খাস্তগীর বলেন, ‘আমার পূর্বপুরুষেরা এই বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে চট্টগ্রামের বুকে দাগ কেটে দিয়ে গেছে। তাই আজ এ বিদ্যালয়ের এত সুনাম। তেমনি তোমরাও এই পৃথিবীর বুকে দাগ কেটে দেবে, যাতে পৃথিবী যেন তোমাদের মনে রাখে।’গৌতম খাস্তগীর বলেন, প্রতিবছর গৌতম খাস্তগীর মেধা ফাউন্ডেশন নামে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ২০ জন করে মোট ৮০ জন মেধাবী ছাত্রীকে বৃত্তি দেওয়া হবে।খাস্তগীর ছাত্রীদের শিক্ষা, চিকিৎসাসহ সব ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। ডা. গৌতম খাস্তগীর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার হাতে নগদ ১০ লাখ টাকা তুলে দেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মেয়র নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ননী গোপাল জলদাস, মুক্তিযোদ্ধা অমলেন্দু সরকার, সাংবাদিক আবু সুফিয়ান ও রফিকুল বাহার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহান।পরে ২০১১ সালে জিপিএ-৫, ২০০৯ সালে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পাওয়া মোট ৩৯১ জন ছাত্রীর হাতে ক্রেস্ট তুলে দেন ডা. খাস্তগীর। বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রীদের পরিবেশনায় সন্ধ্যা পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।১৯০৭ সালে বিশিষ্ট শল্য চিকিৎসক ডা. অন্নদাচরণ খাস্তগীরের মেয়েজামাই যাত্রামোহন সেন তাঁর শ্বশুরের নামানুসারে বিদ্যালয়টি স্থাপন করেন।