চট্টগ্রামে খুনের মামলায় এক আসামির ১০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকার একটি রেস্তোরাঁর কর্মচারীকে খুন করার দায়ে এক ব্যক্তির ১০ বছর কারাদণ্ড হয়েছে।গতকাল সোমবার চট্টগ্রাম জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. মমিনউল্লাহ এ আদেশ দেন।দণ্ডিত আসামির নাম মোহাম্মদ হারুন। রায় ঘোষণার দুই দিন আগে তিনি আত্মসমর্পণ করেন। গতকাল তাঁকে হাজির করা হয়। এরপর তাঁকে আবার কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।