চট্টগ্রামে খেলাঘরের ৬০ বছর পূর্তি উদ্যাপনে বছরব্যাপী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিশু-কিশোর সেচ্ছাসেবী সংগঠন খেলাঘরের ৬০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিভাগের বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে উৎসব কমিটির চেয়ারম্যান গাজী সালেহ উদ্দিন। গতকাল মঙ্গলবার সকালে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। আগামী মাস থেকে পর্যায়ক্রমে এসব কর্মসূচি পালন করা হবে।বছরব্যাপী কর্মসূচি বাস্তবায়নে গাজী সালেহ উদ্দিনকে চেয়ারম্যান করে ১৫৭ সদস্যের ৬০ বছর পূর্তি উৎসব কমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উৎসব কমিটির চেয়ারম্যান। তিনি স্বাধীনতার ৪০ বছর পূর্তি, রবিঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপনসহ উল্লেখযোগ্য বিভিন্ন দিবসে গোলটেবিল আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বছরব্যাপী খেলাঘরের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।সম্মেলনে সাংবাদিক ও প্রবীণ খেলাঘরকর্মী সিদ্দিক আহমদকে নিবন্ধন করে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উৎসব কমিটির সচিব রথীন সেন, দেলোয়ার হোসেন মজুমদার, রোজী সেন, আশীষ ধর, খোরশেদ আলম।