চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে চট্টগ্রামে গণজাগরণ মঞ্চ আনন্দ মিছিল করেছে। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে সকাল নয়টা থেকে নগরের প্রেসক্লাব চত্বরে অবস্থান নিয়ে গণজাগরণ মঞ্চের কর্মীরা স্লোগান দেন। এ সময় তাঁরা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। পরে রায় ঘোষণার পর মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি চন্দন দাশ, সংস্কৃতিকর্মী রাশেদ হাসান প্রমুখ বক্তব্য দেন।