চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় চট্টগ্রাম নগরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। মিছিল শেষে তাঁরা নন্দনকানন এলাকায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরের চেরাগী পাহাড় মোড় থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক ঘুরে চট্টগ্রাম শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের মধ্যে দিয়ে মাতৃভূমিকে কলঙ্কমুক্ত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা যেন অব্যাহত থাকে। সমাবেশে বক্তারা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, সদস্যসচিব চন্দন দাশ। উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার সাক্ষী কাজী নুরুল আবসার, সংগঠক সুনীল ধর প্রমুখ।