চট্টগ্রামে গণধর্ষণের পর পোশাকশ্রমিককে হত্যাচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গণধর্ষণের পর এক পোশাকশ্রমিককে পাহাড় থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পাহাড়ের নিচের একটি বাড়ির ছালা থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরী শ্রমিকের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। নগরের দেওয়ানহাটের একটি পোশাক কারখানায় সে কাজ করে। থাকে লালখান বাজারে বড় বোনের বাসায়। তার বড় বোন ও ভগ্নিপতি অন্য একটি পোশাক কারখানায় চাকরি করেন।পুলিশ ও ওই কিশোরীর সঙ্গে কথা বলে জানা যায়, লালখান বাজারের মতিঝর্ণা এলাকার স্বপন নামের এক ছেলের সঙ্গে কিছু দিন আগে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার সন্ধ্যায় কিশোরীটি দেওয়ানহাটে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে তার বোনের বাসা থেকে বের হয়। রাতে সেখান থেকে ফেরার পথে স্বপনের প্রস্তাবে মতিঝর্ণা পাহাড়ে ঘুরতে যায়।ওই কিশোরী জানায়, সেখানে সে গণধর্ষণের শিকার হয়। এ সময় সে চিৎকার করলে তাকে ধাক্কা মেরে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়। স্বপন ছাড়াও সুমন, বাবু, রুবেল ও কামাল এ ঘটনার সঙ্গে জড়িত। তাদের সে আগে থেকে চিনে। কিন্তু তারা যে এত খারাপ, সেটা বুঝতে পারেনি।গতকাল রোববার খুলশী থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ হাসপাতালে গিয়ে মেয়েটির প্রাথমিক অভিযোগ লিপিবদ্ধ করেন। তিনি বলেন, থানায় এখনো এজাহার দেওয়া হয়নি। তারা থানায় এসে এজাহার দেবে। মেয়েটির ডাক্তারি পরীক্ষাও করা হবে।