চট্টগ্রামে গণপিটুনি দুজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁরা এ সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁরা শ্রমিক।খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আনসার উদ্দিন বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে টাইগারপাস ফুটপাতের ওপর এ দুজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের গণপিটুনি দেওয়া হয় বলে শুনেছি। এখন তাঁরা অজ্ঞান থাকায় আসল ঘটনা জানা যাচ্ছে না। তবে তাঁদের মুখ থেকে মদের গন্ধ পাওয়া যায়।’