চট্টগ্রামে গণসংগীত উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুই দিনব্যাপী গণসংগীতের উৎসব শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের ডিসি হিলে এ উৎসবের উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম কুদ্দুছ, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, উৎসব উদ্যাপন পরিষদের সদস্যসচিব অশোক সেন গুপ্ত।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী ফকির আলমগীর। সভায় বক্তারা বলেন, গণসংগীত আমাদের বিপদে ও দুর্দিনে সাহস জুগিয়েছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গণসংগীত যুদ্ধের ময়দানে সৈনিকদের অনুপ্রাণিত করেছে।