চট্টগ্রামে গণহত্যাসহ কলঙ্কজনক ঘটনার বিচার চায় দেশবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বর্তমান সরকারের কাছে দেশবাসী অনেক বিষয়ের সত্যতা জানতে চায়। একই সঙ্গে সব কলঙ্কজনক ঘটনা-দুর্ঘটনার বিচারও আশা করে। সরকারের উচিত, সততার সঙ্গে এসব ঘটনার তথ্য উদ্ঘাটন করে জাতির সামনে তুলে ধরা। স্বাধীনতার পর থেকে দেশে ষড়যন্ত্রের ধরনও পাল্টেছে। কেউ কেউ দেশ অচল করে দিতে চায়। কেউ বা না বুঝেই দেশ নিয়ে অবান্তর কথা বলে।সাংবাদিক নিরুপম দাশগুপ্তের ‘চট্টগ্রামে গণহত্যা: প্রত্যক্ষদর্শীর জবানবন্দি’ শীর্ষক গ্রন্থ প্রকাশনা উত্সবে গতকাল শনিবার বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।