চট্টগ্রামে গণিত উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১৫-এর চট্টগ্রাম অঞ্চলের উৎসব আজ শুক্রবার অনুষ্ঠিত হবে।
সকাল নয়টায় নগরের সেন্ট প্ল্যাসিড্স হাইস্কুলে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করবেন স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ লুইস রোজারিও।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, প্রথম আলোর যুব উন্নয়ন কর্মসূচির সমন্বয়ক ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির
সাধারণ সম্পাদক মুনির হাসান এবং ডাচ্-বাংলা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাহমুদ আক্তার।