চট্টগ্রামে গণিত উৎসব আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের সেন্ট প্লাসিড উচ্চবিদ্যালয়ে আজ শুক্রবার সকালে গণিত উৎসব অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেবে।
জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সিনিয়র এভিপি সৈয়দ মোহাম্মদ সোহেল, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও প্রথম আলো যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান।
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় উৎসব আয়োজনে যুক্ত রয়েছে গণিত অলিম্পিয়াড কমিটি।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের পরীক্ষা হবে। দিনব্যাপী এ উৎসবে গণিত নিয়ে নানা আয়োজনের পাশাপাশি থাকছে প্রশ্নোত্তরপর্ব ও রুবিকস কিউব প্রতিযোগিতা। এ ছাড়া পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।