চট্টগ্রামে গণিত উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে আজ সোমবার সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে গণিত উৎসব শুরু হচ্ছে। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো এই উৎসবের আয়োজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান, গোলাম হাফেজ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. উজ্জ্বল কুমার দেব, অনিক সাহা, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাহমুদ আক্তার, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. আজিজ উদ্দিন।