চট্টগ্রামে গণিত উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাথরঘাটার সেন্ট প্লাসিডস স্কুল ও কলেজে শুক্রবার সকালে গণিত উৎসবে অংশ নিয়েছে হাজারো শিক্ষার্থী। ছবি: সৌরভ দাশ।
চট্টগ্রামের পাথরঘাটার সেন্ট প্লাসিডস স্কুল ও কলেজে শুক্রবার সকালে গণিত উৎসবে অংশ নিয়েছে হাজারো শিক্ষার্থী। ছবি: সৌরভ দাশ।

চট্টগ্রামের সেন্ট প্লাসিডস স্কুল ও কলেজে আজ শুক্রবার সকালে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। উৎসবে চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

চট্টগ্রামের পাথরঘাটার সেন্ট প্লাসিডস স্কুল ও কলেজে শুক্রবার সকালে উদ্বোধন করা হয় গণিত উৎসব। ছবি: সৌরভ দাশ।
চট্টগ্রামের পাথরঘাটার সেন্ট প্লাসিডস স্কুল ও কলেজে শুক্রবার সকালে উদ্বোধন করা হয় গণিত উৎসব। ছবি: সৌরভ দাশ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট কে এম এজাজ, সেন্ট প্লাসিডস স্কুল ও কলেজের উপাধ্যক্ষ ব্রাদার রিংকু লরেন্স কস্তা, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান।
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় উৎসব আয়োজনে যুক্ত রয়েছে গণিত অলিম্পিয়াড কমিটি।

চট্টগ্রামের পাথরঘাটার সেন্ট প্লাসিডস স্কুল ও কলেজে শুক্রবার সকালে গণিত উৎসবে অংশ নিয়েছে হাজারো শিক্ষার্থী। ছবি: সৌরভ দাশ।
চট্টগ্রামের পাথরঘাটার সেন্ট প্লাসিডস স্কুল ও কলেজে শুক্রবার সকালে গণিত উৎসবে অংশ নিয়েছে হাজারো শিক্ষার্থী। ছবি: সৌরভ দাশ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। দিনব্যাপী এ উৎসবে গণিত নিয়ে নানা আয়োজনের পাশাপাশি থাকছে প্রশ্নোত্তর পর্ব ও রুবিকস কিউব প্রতিযোগিতা। উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে চট্টগ্রাম বন্ধুসভা।