চট্টগ্রামে গরিবদের মাঝে নোমানের ইফতার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র মানুষের পাশে এসে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় দরিদ্র মানুষের মাঝে ইফতারসামগ্রী ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। নোমান বলেন, দুস্থ ব্যক্তিদের সাহায্য করা বিত্তবানদের দায়িত্ব। সব বিত্তবান এগিয়ে এলে গরিব মানুষের কষ্ট কমে আসবে। এতে কল্যাণের পাশাপাশি সমাজে শান্তি বিরাজ করবে।
পবিত্র রমজান উপলক্ষে গতকাল শুলকবহর আবদুল লতিফ সড়কে তিন শতাধিক দুস্থ ব্যক্তির মাঝে তিনি ইফতারসামগ্রী বিতরণ করেন। এটি নোমানের নির্বাচনী এলাকা। এ সময় জাসাসের মহানগর সভাপতি কাজী আকবর, উত্তর জেলা বিএনপির সহসভাপতি এম এ হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।