চট্টগ্রামে গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পতেঙ্গার সমুদ্রসৈকত এলাকা থেকে গত বৃহস্পতিবার পুলিশ এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে। তাঁর কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণীর গায়ের রং শ্যামলা। পরনে ছিল লাল রঙের সালোয়ার-কামিজ। লাশ উদ্ধারের সময় জামাকাপড় রক্তে ভেজা ছিল। পতেঙ্গার পুরোনো সমুদ্রসৈকতের উত্তর দিকে তুলনামূলক একটি নিরিবিলি জায়গায় পরিত্যক্ত একটি টয়লেটের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল গোফরান প্রথম আলোকে বলেন, ‘ওই তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। তাঁর জামাকাপড় রক্তাক্ত ছিল। দেখে মনে হয়েছে, ব্লেড অথবা ছোরাজাতীয় কোনো ধারালো অস্ত্র দিয়ে তাঁর কণ্ঠনালি কেটে ফেলা হয়েছে।’পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পতেঙ্গা সৈকত এলাকার বেড়িবাঁধের পাশে আক্তার গংদের মাছের খামারের কাছে লাশটি পড়ে ছিল।