চট্টগ্রামে গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর থানাধীন আনন্দবাজার এলাকার সাগরপাড় থেকে গতকাল শনিবার বেলা ১১টার দিকে একটি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তি পুরুষ না নারী, তা বোঝার কোনো উপায় ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আবর্জনার ভেতরে একটি মাথার খুলি দেখা যায়। এরপর ময়লা সরিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশ পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল।স্থানীয় সূত্র জানায়, আনন্দবাজার এলাকার সাগরপাড়ে সিটি করপোরেশন এলাকার আবর্জনা ফেলা হয়। গতকাল সদরঘাট এলাকার ময়লা নিয়ে সিটি করপোরেশনের গাড়ি সেখানে গেলে পরিচ্ছন্নতাকর্মীরা একটি মাথার খুলি দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন। বন্দর অঞ্চলের সহকারী কমিশনার নাইমুল হাসান এ প্রসঙ্গে বলেন, লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।