চট্টগ্রামে গল্প পাঠের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন সময়টা এমন হয়ে গেছে যে কাউকে বিশ্বাস করা যায় না। ভয়, শঙ্কা, সংশয়—মনের পর্দায় ভেসে আসে। সারাক্ষণ একটা সন্দেহ। রাষ্ট্র ও সমাজের নিরাপত্তাবলয় দুর্বল হয়ে গেছে। লোকজন কোথায় যাবেন; তাঁদের আশার জায়গাটাই বা কোথায়? এ অবস্থা থেকে তাঁরা মুক্তি চান। সেই মুক্তি যেখানে মিলবে, সেখানেই তাঁরা ছুটে যেতে চান। আর সেই মুক্তি মিলবে গল্পের মতো সৃজনশীল কাজে। গল্পের আসর মানুষের মনন চর্চার দ্বার উন্মোচিত করে।
ছোটকাগজ খড়িমাটির উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ‘গল্পে তুলি ফুল’ শীর্ষক ১০ গল্পকারের গল্প পাঠ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন মহীবুল আজিজ, বিশ্বজিৎ চৌধুরী, খালেদ হামিদী, খোকন কায়সার, বাদল সৈয়দ, আহমেদ মুনির, মানজুর মুহাম্মদ, জাহেদ মোতালেব, আহমদ জসিম ও ফজলুল কবিরী। স্বাগত বক্তব্য দেন খড়িমাটি সম্পাদক মনিরুল মনির।
কবি ও গল্পকার মানজুর মুহাম্মদের উপস্থাপনায় গল্প পাঠ করেন আবৃত্তিশিল্পী কঙ্কণ নন্দী, মিলি চৌধুরী, ফারুক তাহের, দেবাশীষ রুদ্র, মশরুর হোসেন, মাহবুবুর রহমান মাহফুজ, এহতেশামুল হক, গৌরি নন্দিতা ও দীপ্ত চক্রবর্তী।