চট্টগ্রামে গাঁজা ও মদসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশ চট্টগ্রামের বন্দর থানাধীন বেড়িবাঁধ এলাকা থেকে সোয়া কেজি গাঁজা ও ৩০ লিটার চোলাই মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার সকালে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. সেলিম (৪০) ও মো. উজ্জ্বল (২৭)। তাঁরা বন্দর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানায়। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।