চট্টগ্রামে গাঁজা বিক্রির দায়ে দুই নারীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত গাঁজা বিক্রির অপরাধে দুই নারীকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন। গতকাল রোববার নগরের স্টেশন রোড ও এম এ আজিজ স্টেডিয়ামের পাশে অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে ৭০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এরপর আদালত তা ৎ ক্ষণিকভাবে তাঁদের এ দণ্ডাদেশ দেন। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. রেজাউল করিম অভিযানে নেতৃত্ব দেন। দণ্ডাদেশ পাওয়া নারীরা হলেন মনোয়ারা বেগম (২৫) ও পান্না বেগম (২৬)। মনোয়ারাকে ৫০ পুরিয়া গাঁজাসহ স্টেডিয়াম এলাকা থেকে ও পান্নাকে ২০ পুরিয়াসহ স্টেশন রোড থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম এ খবরের সত্যতা নিশ্চিত করেন।