চট্টগ্রামে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হালিশহর থানার বড়পোল এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মজিবুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়পোল এলাকার বাঁশের গলিতে গাঁজা বিক্রির সময় মজিবুরকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।