চট্টগ্রামে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার দিবাগত রাত সোয়া একটায় নগরের পলোগ্রাউন্ড এলাকায় পুলিশ এই অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. আনিছ মিয়া (২২)। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর এলাকায় বলে জানা গেছে। পলোগ্রাউন্ডে গাঁজা বিক্রির করার সময় পুলিশ তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে।