চট্টগ্রামে গাঁজাসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন স্টেশন রোড এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। তাঁর নাম সাইফুল ইসলাম (৩০)। গতকাল শুক্রবার র‌্যাব তাঁকে আটক করে। সাইফুল ইসলাম মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব জানায়, স্টেশন রোডের একটি হোটেলের সামনে গাঁজা ক্রয়-বিক্রয়ের কথা র‌্যাব গোপন সূত্রে জানতে পারলে অভিযান চালানো হয়। এ সময় সাইফুল ইসলামকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে র‌্যাব। সাইফুল ইসলামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার গগনহাট গ্রামে।