চট্টগ্রামে গাঁজাসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কোতোয়ালি থানার নগর বাইশ মহল্লা কবরস্থানসংলগ্ন ফুটপাত থেকে গত শুক্রবার রাতে গাঁজাসহ পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন: জেসমিন (৩০), মো. ইসহাক (১৯) ও মো. আউয়াল হোসেন (২৪)। তাঁদের কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ বলেছে, তাঁরা তিনজনই মাদক ব্যবসায়ী।গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, নিয়মিত মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয়।