চট্টগ্রামে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রেলস্টেশনে গতকাল সোমবার সকালে ১০ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মোহসিন (৩৫), মো. রুবেল (১৮) ও মাহবুব (২২)। মোহসিন ও রুবেলের বাড়ি কুমিল্লায় এবং মাহবুবের বাড়ি বাহ্মণবাড়িয়ায়। চট্টগ্রাম রেলওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইয়াছিন ফারুক জানান, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। গাঁজা সরবরাহের উদ্দেশে রেলযোগে এই তিন ব্যক্তি চট্টগ্রামে আসেন। চট্টগ্রাম রেলস্টেশনে নামার পর তল্লাশি করে তাঁদের ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ১: চট্টগ্রামের রামপুরা এলাকা থেকে গতকাল সোমবার জাহাঙ্গীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে এক হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, হালিশহরের রামপুরা এলাকায় জাহাঙ্গীরের বাসা থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়। তিনি জানান, গ্রেপ্তারের পর জাহাঙ্গীর নিজেকে এশিয়ার বাণী নামের একটি পত্রিকার চট্টগ্রাম ব্যুরোপ্রধান বলে দাবি করেন।